ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৮ মাস নিখোঁজের পর আব্দুল্লাহ ফিরেছে পরিবারের কাছে

মাসুদ রানা, পাবনা
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ ৮ মাস নিখোঁজ থাকার পর অবশেষে পাবনার ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশের সহযোগিতায় পরিবারের কাছে ফিরেছে আব্দুল্লাহ। স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়া শিশু ভুলক্রমে অন্য একটি ট্রেনে উঠে পড়েছিল।

সোমবার (৯ মার্চ) সকাল ১১টায় আব্দুল্লাহকে তার ভাইদের হাতে হস্তান্তর করা হয়। দীর্ঘ বিচ্ছেদের পর আব্দুল্লাহকে ফিরে পেয়ে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন এবং পরিবেশ হয়ে ওঠে আবেগঘন। আব্দুল্লাহ কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের মামুন মিয়ারের ছেলে।

ঈশ্বরদী রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের জুলাই মাসে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর থেকে আব্দুল্লাহ নিখোঁজ ছিল। রেলওয়ে পুলিশের উদ্যোগে সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটির নিখোঁজের খবর প্রচার করা হয় এবং ধীরে ধীরে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।

ঈশ্বরদী রেলওয়ে জংশনের স্টেশন সুপারিন্টেন্ডেন্ট মো. ইফতেখারুল ইসলাম রবিবার রাতে শিশুটিকে শনাক্ত করেন এবং তা জিআরপি থানায় হস্তান্তর করেন।

আব্দুল্লাহর বড় ভাই ফাহিম হোসেন জানান, “স্কুলে যাওয়ার নাম করে আব্দুল্লাহ বেরিয়েছিল, অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাইনি। আজ সোমবার তাকে ফিরে পেয়ে আমরা খুব খুশি।”

ঈশ্বরদী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, “শিশুটিকে পাওয়ার পর তার ঠিকানা জানাতে পারছিল না। আমরা থানা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালিয়েছিলাম। পরিচয় শনাক্ত হওয়ার পর তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শিশুটিকে নতুন পোশাক পরিয়ে দেয়া হয়েছিল, যাতে তার মানসিক স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পায়।”

এই ঘটনায় উপস্থিত সবাই আব্দুল্লাহর দুই ভাইকে জড়িয়ে ধরে আবেগঘন মুহূর্ত উপভোগ করতে দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৮ মাস নিখোঁজের পর আব্দুল্লাহ ফিরেছে পরিবারের কাছে

সংবাদ প্রকাশের সময় : ১২:০১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬