ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৫১:৫০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জে বিশিষ্ট নাগরিকদের সন্মানে ইফতার মাহফিল করেছে জামায়াতে ইসলামী। জেলা জামায়াতের আয়োজনে সোমবার (৯ মার্চ) চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমির ও চাঁপাইনবাবগঞ্জ -৩ (সদর) আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর জামায়াতের আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-০২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. কেরামত আলী ও জেলা জামায়াতের নায়েবে আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান। জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বাক্কারের সঞ্চালনায় ইফতার মাহফিলের সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্বে করেন, জেলা জামায়াতের আমীর মাওলানা আবু জার গিফারী।

ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ও সাবেক মেয়র নজরুল ইসলাম, সাবেক এমপি ও কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য লতিফুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমীর ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমীর আব্দল আলিমসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সমাজের বিভিন্ন পর্যায়েস বিশিষ্ট নাগরিক, শিক্ষক, ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দসহ অন্যান্যরা।

ইফতার মাহফিলের সংক্ষিপ্ত আলোচনা সভায় চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি আসন থেকে জামায়াত মনোনীত নির্বাচিত সংসদ সদস্যরা জেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। এসময় তারা দূর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গঠনে কাজ করার প্রতিশ্রুতি দেন। এছাড়াও বসবাসযোগ্য ও মানবিক চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে নিজেদের নির্বাচনী ইশহেতার বাস্তবায়নে কাজ করার অঙ্গিকার করেন জামায়াতের সংসদ সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

সংবাদ প্রকাশের সময় : ১০:৫১:৫০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬