ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাক্টরের চাকায় চাপা পড়ে স্কুলছাত্রের মৃত্য

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:১৪:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নে ট্রাক্টরের চাকায় চাপা পড়ে ইমন (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (৯ মার্চ) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মির্জাপুর ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমন দাইপুকুরিয়া ইউনিয়নের ইংলিশ চাঁইপাড়া গ্রামের সামের আলীর ছেলে। সে স্থানীয় একটি নূরানী মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, মির্জাপুর বাজারের পশ্চিম পাশে অবৈধভাবে খনন করা একটি পুকুর থেকে মাটি বোঝাই করে একটি ট্রাক্টার ইটভাটার উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় মির্জাপুর ব্রিজের ওপর বিপরীত দিক থেকে আসা ইমনের সঙ্গে ট্রাক্টারটির ধাক্কা লাগে। পরে ট্রাক্টারের পেছনের চাকায় চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, দুর্ঘটনার বিষয়টি জানা গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ট্রাক্টরের চাকায় চাপা পড়ে স্কুলছাত্রের মৃত্য

সংবাদ প্রকাশের সময় : ০৭:১৪:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬