স্থানীয় সরকার মন্ত্রী
নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৮:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ২১৪ বার পড়া হয়েছে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
সোমবার (৯ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভবনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এলজিইডি কর্তৃক নির্বাচিত শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, যদিও একটি রাজনৈতিক মহল নারীদের খাটো করে দেখে ও ঘরে আটকে রাখার চেষ্টা করছে।
অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসান বলেন, ন্যায়ভিত্তিক ও সহনশীল সমাজ গঠনে নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি উন্নত সমাজ গঠনের জন্য নারী ও পুরুষের মধ্যে কোনো ধরনের বৈষম্য রাখা যাবে না।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এর প্রধান প্রকৌশলী মোঃ বেলাল হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে তিনটি ক্যাটেগরিতে সারাদেশ থেকে মোট নয়জন নারীকে শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারী সম্মাননা-২০২৬ প্রদান করা হয়।





















