প্রাইম ব্যাংক ও নীরা ডায়েট কাউন্সেলিং সেন্টারের সঙ্গে চুক্তি: গ্রাহকদের সুস্থ জীবনযাপনে সহায়তা
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৪২:২২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
প্রাইম ব্যাংক পিএলসি নীরা গ্রাহকদের সুস্থ জীবনযাপনে সহায়তা করার জন্য ডায়েট কাউন্সেলিং সেন্টারের সঙ্গে কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে।
ঢাকার প্রাইম অ্যাসপায়ারে সম্প্রতি অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাক্ষরিত এই চুক্তি ব্যাংকের গ্রাহকদের জন্য লাইফস্টাইল ও ওয়েলনেসভিত্তিক সুবিধা সম্প্রসারণে প্রতিফলিত হয়। চুক্তির আওতায় নীরা গ্রাহকরা ডায়েট কাউন্সেলিং সেন্টারের প্রদত্ত পুষ্টি ও খাদ্যাভ্যাস-সংক্রান্ত সেবায় বিশেষ ছাড় পাবেন।
চুক্তিতে স্বাক্ষর করেছেন প্রাইম ব্যাংক পিএলসি-এর এসইভিপি ও হেড অব লাইয়াবিলিটি শায়লা আবেদিন এবং ডায়েট কাউন্সেলিং সেন্টারের প্রিন্সিপাল নিউট্রিশনিস্ট ও সিইও সাইয়েদা শারমিন আক্তার। অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের হেড অব কাস্টমার প্রপোজিশন হোসাইন মোহাম্মদ জাকারিয়াসসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রাইম ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং সেবার বাইরে সমন্বিত ও কল্যাণমুখী সুবিধা প্রদান করা হবে, যা তাদের সামগ্রিক সুস্থতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



























