ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাদা ফসফরাসই ভয়ংকর মৃত্যুবাণ! নয়া অস্ত্র নেতানিয়াহুর

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:১৬:০৫ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ আরও ভয়াবহ রূপ নিয়েছে। মানবাধিকার সংস্থা অনুসারে, লেবাননের বেসামরিক এলাকায় সাদা ফসফরাস ব্যবহার করেছে ইসরায়েলি সেনা, যা মারাত্মক ক্ষতি এবং মানবিক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে।

সংস্থার গবেষক রামজি কাইস জানান, ৩ মার্চ লেবাননের দক্ষিণ শহর ইয়োমোরেতে ইসরায়েলি পদাতিক বাহিনী বসতি এলাকায় ঘরবাড়ি ও যানবাহনে সাদা ফসফরাস নিক্ষেপ করেছে। সাতটি উপগ্রহ চিত্র বিশ্লেষণের মাধ্যমে এই হামলার তথ্য নিশ্চিত করা হয়েছে।

সাদা ফসফরাস একটি অত্যন্ত আগুনপ্রবণ রাসায়নিক পদার্থ। এটি অক্সিজেনের সংস্পর্শে নিমেষে জ্বলে ওঠে এবং ঘরবাড়ি, কৃষিখেত ও অন্যান্য স্থাপনায় ছোঁড়া হলে তা মুহূর্তে পুড়ে ধ্বংস হতে পারে। আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী জনবহুল এলাকায় সাদা ফসফরাসের ব্যবহার অবৈধ।

মানবাধিকার সংস্থার মতে, এমন হামলার ফলে বেসামরিক নাগরিকদের প্রাণহানি, অগ্নিকাণ্ড ও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে। ইসরায়েলের এই নীতি নিয়ে সমালোচনা বাড়ছে এবং নেতানিয়াহুর যুদ্ধনীতির বৈধতা নিয়ে আন্তর্জাতিক প্রশ্ন উঠেছে।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি ইরানের মাটিতে আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় তেহরানসহ বিভিন্ন অঞ্চল ধ্বংস হয় এবং আয়াতোল্লা আলি খামেনির মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যজুড়ে আমেরিকার ও ইসরায়েলের সেনাঘাঁটিতে হামলা চালাচ্ছে, যেখানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহৃত হচ্ছে। যুদ্ধের তাণ্ডবে ইরানে মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে, এবং শান্তিপ্রস্তাব সত্ত্বেও কোনো পক্ষই সমঝোতায় আসতে রাজি নয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাদা ফসফরাসই ভয়ংকর মৃত্যুবাণ! নয়া অস্ত্র নেতানিয়াহুর

সংবাদ প্রকাশের সময় : ০৬:১৬:০৫ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬