সংবাদ শিরোনাম ::
তেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৬:০৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ভোজ্যতেলের দাম বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই। তিনি নিশ্চিত করে বলেন, “তেলের দাম একফোঁটাও বাড়বে না।”
সোমবার (৯ মার্চ) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। কিছু এলাকায় মানুষ আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কেনায় সেখানে সামান্য দামের বৃদ্ধি দেখা গেছে।
বাণিজ্যমন্ত্রী সবাইকে সতর্ক করেন, আতঙ্কিত হয়ে বেশি তেল কেনার প্রয়োজন নেই এবং বাজারে তেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে।






















