ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সালাহউদ্দিন আহমেদ

সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিই ভাষণ দেবেন

দেবব্রত দত্ত
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:৪২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ২১৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, সংবিধান অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিই ভাষণ দেবেন।

সোমবার (২ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধানের বিধান অনুযায়ী সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিষয়টি নির্ধারিত এবং এর বাইরে যাওয়ার সুযোগ নেই।

মন্ত্রী আরও জানান, ‘জুলাই সনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ডেপুটি স্পিকারের নাম নির্ধারণে বিরোধী দলকে মৌখিকভাবে অনুরোধ করা হয়েছে। প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা যেতে পারে। তবে সংবিধানে নেই—এমন কোনো বিষয় বাস্তবায়ন বা সংসদে উত্থাপন করা সম্ভব নয়।’

এর আগে ‘জুলাই অভ্যুত্থানের স্পিরিট সমুন্নত রাখতে’ সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর ভাষণ না দেওয়ার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান-এর কাছে চিঠি দেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির স্বাক্ষরিত ওই চিঠিতে প্রস্তাব করা হয়, একজন সংসদ সদস্যকে স্পিকার হিসেবে নির্বাচিত করে তার মাধ্যমে অধিবেশন আহ্বান ও ভাষণ দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। বিকল্পভাবে প্রধানমন্ত্রীর বিবেচনায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বানও জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সালাহউদ্দিন আহমেদ

সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিই ভাষণ দেবেন

সংবাদ প্রকাশের সময় : ০৩:৪২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬