ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অনিদ্রা দূর করতে তিনটি যোগাসন অভ্যাস করুন

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:১৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাতে শুতে বসে হাজার রকম চিন্তা ঘুরপাক খায়। কাজের চাপ, সংসার বা অন্যান্য দুশ্চিন্তা ঘুমকে বাধা দেয়। কখনও দু’চোখ মিলে গেলেও কিছু সময় পরই ঘুম ভেঙে যায়। দিনভর পরিশ্রমের পরও বিশ্রাম মেলে না—অনিদ্রা এখন অনেকেরই সমস্যা।

অনেকেই ঘুম ভেঙে মোবাইল বা ল্যাপটপে সময় কাটান। প্রৌঢ়রাও এই অভ্যাস অনুসরণ করছেন। তবে অনিদ্রা বা স্লিপ অ্যাপনিয়ার মতো সমস্যায় ঘুমের ওষুধের চেয়ে কার্যকর হতে পারে নিয়মিত যোগাসন। দৈনন্দিন অভ্যাসে কিছু পদ্ধতি মানলে ঘুমের সমস্যা অনেকটাই কমে যাবে এবং মন ও শরীর উভয়ই হবে স্বস্থিশীল।

১. পশ্চিমোত্তাসন

চিত হয়ে শুয়ে দুই হাত মাথার পাশে উপরের দিকে রাখুন। পা দু’টি একসঙ্গে জোড়া রাখুন।

আস্তে আস্তে উঠে বসে সামনে ঝুঁকে দুই হাত দিয়ে পায়ের বুড়ো আঙুল স্পর্শ করুন।

কপাল পায়ের দিকে ঠেকান। হাঁটু ভাঁজ না করে পেট ও বুক উরুতে রাখুন। কিছুক্ষণ অবস্থান ধরে রাখুন, তারপর ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসুন।

২. পা উঁচু করে শুয়ে পায়ের ব্যায়াম

চিত হয়ে শুয়ে পা দু’টি জোড়া করে উপরের দিকে তুলুন।

নিতম্বকে হাতের চেটো দিয়ে ঠেলে উপরের দিকে তুলুন।

কোমর ও পা সোজা রাখুন। পা শূন্যে থাকাকালীন স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস নিন।

মনে মনে এক থেকে দশ পর্যন্ত গণনা করুন। এরপর ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসুন।

৩. বালাসন

হামাগুড়ি দেওয়ার ভঙ্গিতে মেঝেতে বসুন।

ধীরে ধীরে সারা শরীর পেছনে নিয়ে গিয়ে নিতম্ব পায়ের গোড়ালির উপর রাখুন।

কপাল মাটিতে ঠেকান। হাত দুই পেছনে নিয়ে তালু উল্টো করে পায়ের কাছে রাখুন।

এই আসন মানসিক চাপ ও ক্লান্তি কমাতে সাহায্য করে এবং দেহে রক্ত সঞ্চালনও স্বাভাবিক রাখে।

এই তিনটি আসন নিয়মিত করলে মন ও দেহ দু’টোই শান্ত থাকে এবং ঘুমের গুণগত মানও বৃদ্ধি পায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অনিদ্রা দূর করতে তিনটি যোগাসন অভ্যাস করুন

সংবাদ প্রকাশের সময় : ১২:১৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬