ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদাবাজিকাণ্ডে আলোচিত রিয়াদ গ্রেপ্তার, এবার হত্যাচেষ্টা মামলা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৫০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা এবং চাঁদাবাজিকাণ্ডে আলোচিত আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদকে এবার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

তার সঙ্গে আরও গ্রেপ্তার হয়েছেন মো. রিয়াদুল হাওলাদার, মো. আলিফ আহম্মেদ আশিক ও সায়েম শিকদার। তারা সবাই প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার উপপরিদর্শক আরমান আলী আসামিদের কারাগারে আটক রাখার আবেদন জানান। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

মামলার বাদী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নির্জন সরদার বাঁধন। তিনি রাজ্জাকসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০-২২ জনকে আসামি করে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগী ও আসামিদের মধ্যে পূর্ব শত্রুতা ছিল।

মামলার এজাহার অনুযায়ী, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ তলার ৪১২ নম্বর কক্ষে সাক্ষাতের সময় আসামিরা নির্জনকে তাদের স্থায়ী ক্যাম্পাস ও কনভোকেশনে অংশ নেওয়ার বিষয়ে চাপ দেন। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে পরামর্শের সময় রাজ্জাকের নির্দেশে রিয়াদুল ও সায়েম চেয়ার দিয়ে তাকে আঘাত করেন। অভিযোগ করা হয়, পরে রাজ্জাক সুইচ গিয়ার ছুরি দিয়ে মুখমণ্ডলে আঘাত করলে তার নাকের ওপরের অংশ কেটে যায় এবং তিনি গুরুতর আহত হন।

এ সময় তাকে এলোপাতাড়ি মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে সহপাঠী ও শিক্ষকরা এগিয়ে এলে আসামিরা ভয়ভীতি ও হুমকি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।

উল্লেখ্য, এর আগে গত বছরের ২৬ জুলাই রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদা দাবির অভিযোগে রাজ্জাক গ্রেপ্তার হয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁদাবাজিকাণ্ডে আলোচিত রিয়াদ গ্রেপ্তার, এবার হত্যাচেষ্টা মামলা

সংবাদ প্রকাশের সময় : ০৫:৫০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬