ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ড. শফিকুল ইসলাম মাসুদ

দলীয় স্বার্থে প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:১১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি, পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ‘‘জনগণের স্বার্থে নয়, ইঞ্জিনিয়ারিং নির্বাচনে ভূমিকা রাখার পুরস্কার হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে’’।

তিনি বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের আয়োজনে থানা সভাপতি ও সাধারণ সম্পাদকদের জন্য কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন।

ড. মাসুদ বলেন, তড়িঘড়ি করে স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় প্রশাসক নিয়োগ দিয়ে দ্রুত স্থানীয় নির্বাচন দেওয়ার চেষ্টা বিশ্বাসযোগ্য নয়। ‘‘নির্বাচন দেওয়ার মানসিকতা থাকলে আগের প্রশাসকদের সরিয়ে নতুন করে দলীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হতো না।’’ তিনি আরও যোগ করেন, ‘‘সংসদ নির্বাচনের আগে বিএনপি ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিয়েছিল। কিন্তু নির্বাচনের পরে সরকার কাজ করছে সবার আগে দলের স্বার্থে, দেশের স্বার্থে নয়।’’

তিনি সতর্ক করে বলেন, ‘‘সবার আগে বাংলাদেশ—স্লোগান বাস্তবায়ন না হলে সরকারকে আবারও জনরোষের মুখে দেশ ছেড়ে পালাতে হতে পারে।’’

ড. মাসুদ সরকারের পরিবহণ মন্ত্রীর চাঁদাবাজদের সুরক্ষা দেওয়ার মন্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, ‘‘কোনটা চাঁদা আর কোনটা চাঁদাবাজি, জনগণ ভালোভাবেই বুঝে। সরকারের উচিত চাঁদাবাজদের আইনের আওতায় আনা এবং দেশের সন্ত্রাসমুক্ত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া।’’

তিনি আরও জানান, ‘‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংগঠনের সকল স্তরের দায়িত্বশীলদের জোরালো ভূমিকা রাখা প্রয়োজন।’’

অনুষ্ঠানটি ফেডারেশনের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেল রানা মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে সহ-সভাপতি নজরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, মাহবুবুর রহমান, ওমর ফারুক, জুবায়ের আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন চঞ্চল, কোষাধ্যক্ষ জয়নাল আবেদীনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ড. শফিকুল ইসলাম মাসুদ

দলীয় স্বার্থে প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে

সংবাদ প্রকাশের সময় : ০৩:১১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬