ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৪৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ৯৯ বার পড়া হয়েছে

0-4608x2602-0-0#

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে ‘মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার ) বিকাল ৫ ঘটিকায় হোসেন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজানের শিক্ষা ও আদর্শ সমাজে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে এই আয়োজনে বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন এবং আপামর জনতা অংশগ্রহণ করেন।

ফুলবাড়ী উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং শি‌বি‌রের সা‌বেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হা‌ফেজ মুজা‌হিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর দিনাজপুর জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক।

প্রধান অতিথির বক্তব্যে ডক্টর এনামুল হক বলেন, “রমজান মাস হলো একটি শ্রেষ্ঠতম মাস। এ মাসের একটি সুন্নাহ অন্য মাসের একটি ফরজের সমান আর একটি ফরজ ইবাদত অন্য মাসের ৭০টি ফরজের সমান। এ মাসের প্রতিটি ভাল কাজের জন্য আল্লাহ তাআলা অবারিত সওয়াব দিবেন।

এ মাস কেবল উপবাসের মাস নয়, বরং এটি আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে নিজেকে মুত্তাকী হিসেবে গড়ে তোলার মাস। সমাজের সকল অন্যায় ও শোষণমুক্ত একটি ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণে রমজানের শিক্ষা আমাদের সবচেয়ে বড় পাথেয়। বর্তমান এই কঠিন সময়ে আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ব ও ত্যাগের মনোভাব নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।

তিনি আরও বলেন, আমাদের ছোট্ট এই দেশে প্রায় ১৮ কোটি মানুষের বসবাস। এই বৃহৎ জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারলেই তা হবে আমাদের জন্য বড় সম্পদ। সঠিক নেতৃত্বের কারণে বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও আমাদের দেশকে উন্নত ও মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে পারিনি। তাই দেশকে সঠিক পথে পরিচালনা করার জন্য সৎ ও যোগ্য লোকের কোনো বিকল্প নেই।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মো.আনোয়ার হোসেন , বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলার শাখার ইউনিট সদস্য মো. মঞ্জুরুল কাদের বাবু প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলার শিক্ষক, ব্যবসায়ী সমিতি , বিভিন্ন পেশাজীবী সংগঠন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, জামায়াতের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, রমজান আমাদের শৃঙ্খলার শিক্ষা দেয়। সেই শিক্ষা নিয়ে দেশের ক্রান্তিলগ্নে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফুলবাড়ীতে জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল

সংবাদ প্রকাশের সময় : ১১:৪৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬