সংবাদ শিরোনাম ::
জামায়াতের মামলা: সব ব্যালট হাইকোর্টের হেফাজতে নেওয়ার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৯:১৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ২০ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চারটি আসনে ভোটের ফলাফলে কারচুপির অভিযোগে দায়ের করা আবেদন হাইকোর্ট নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন। আগেই বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-৬, ঢাকা-৭ ও গাইবান্ধা-৪ আসনে নির্বাচনী অনিয়মের অভিযোগ এনে হাইকোর্টে আবেদন করেছিল।
আদালত সূত্রে জানা গেছে, নির্বাচনী কারচুপির অভিযোগের ভিত্তিতে জামায়াতে ইসলামী এই তিন আসনের ফলাফল চ্যালেঞ্জ করে। শুনানি শেষে বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বাধীন একক বেঞ্চ নথিপত্র ও ব্যালট সুরক্ষার স্বার্থে সব কাগজপত্র হাইকোর্টের হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন।
এর আগে, ঢাকা-৬, ঢাকা-৭, গাইবান্ধা-৪ এবং শেরপুর-১ আসনের পরাজিত প্রার্থীরা হাইকোর্টে আবেদন জানিয়ে ভোটের ফলাফল পুনঃগণনা চেয়েছিলেন।





















