ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রাবাসের টিন বিক্রি, ছাত্রদলের দুই নেতাকে অব্যহতি

জামালপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের ইসলামপুর সরকারি কলেজে ছাত্রাবাসের টিন বিক্রির অভিযোগে কলেজ ছাত্রদল দুই নেতাকে অব্যহতি দেওয়া হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জোনায়েদ হোসেন সাব্বির ও সাধারণ সম্পাদক রাব্বি মিয়াকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের অনুমোদনক্রমে কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ওই দুই নেতাকে অব্যাহতি প্রদান করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জামালপুর জেলা শাখার অধীনস্থ ইসলামপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জোনায়েদ হোসেন সাব্বির এবং সাধারণ সম্পাদক রাব্বি মিয়াকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

জামালপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক ইসলামপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ছাত্রাবাসের টিন বিক্রি, ছাত্রদলের দুই নেতাকে অব্যহতি

সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬