মানবতাবিরোধী অপরাধের মামলায় খান আকরামকে খালাস
- সংবাদ প্রকাশের সময় : ১০:১৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাগেরহাটের খান আকরামকে খালাস দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় ঘোষণা করেন। এর ফলে তার বিরুদ্ধে পূর্বে দেওয়া মৃত্যুদণ্ডাদেশ বাতিল হয়েছে।
২০২৩ সালের ৩০ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাত আসামির বিরুদ্ধে রায় দিয়ে তিনজনকে মৃত্যুদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা ছিলেন খান আকরাম হোসেন, শেখ মোহাম্মদ উকিল উদ্দিন ও মো. মকবুল মোল্লা। বাকি চারজন পলাতক রয়েছেন।
মামলায় মোট সাতটি অভিযোগ আনা হয়, যা ২০১৭ সালের ৩১ মে আমলে নেওয়া হয়েছিল। অভিযোগে বলা হয়, ১৯৭১ সালে বাগেরহাটের বিভিন্ন এলাকায় রাজাকার ও পাকিস্তানি বাহিনীর সঙ্গে মিলিত হয়ে হত্যা, অপহরণ, নির্যাতন, লুটপাট ও অগ্নিসংযোগের মতো অপরাধ সংঘটিত হয়।
আপিলের শুনানি শেষে আদালত খান আকরামকে খালাস দেন। অন্য আসামিদের বিষয়ে পৃথক আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।





















