ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যুবলীগের সম্রাটের ২০ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৩৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুদকের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

পাশাপাশি দুই ধারায় ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা ধার্য করা হয়েছে; অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড কার্যকর হবে। রায়ে উল্লেখ করা হয়েছে, একটি ধারার সাজার পরই আরেকটি ধারার সাজা কার্যকর হবে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মো. জাকারিয়া হোসেন রায় ঘোষণা করেন।

২০১৯ সালের ১২ নভেম্বর দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম সম্রাটের বিরুদ্ধে দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেন। ২০২০ সালের ২৬ নভেম্বর তদন্ত শেষে সম্রাটের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

গত বছরের ১৭ জুলাই আদালত অভিযোগ গঠন করে বিচার শুরু করেন এবং তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মামলার ২১ জন সাক্ষীর মধ্যে সব সাক্ষ্য গ্রহণ শেষে ২ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এরপর ৯ ফেব্রুয়ারি যুক্তিতর্ক উপস্থাপন করা হয় এবং রায়ের জন্য ২৫ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যুবলীগের সম্রাটের ২০ বছরের কারাদণ্ড

সংবাদ প্রকাশের সময় : ১২:৩৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬