ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রান্না ঘরে প্রবেশ করে গৃহবধূকে ধর্ষণ, মূল আসামী গ্রেফতার

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লক্ষ্মীপুর জেলার রামগতি চর রমিজ ইউনিয়নের চরগোসাই গ্রামে রান্না করার সময় এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করার ঘটনায় দায়েরকৃত মামলা প্রধান আসামী মিলন মাঝি (৪২) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে ২৩ ফেব্রুয়ারী (সোমবার) রাতে ফেনী জেলা শহরের লেমুয়া ব্রিজ পাশ থেকে তাকে গ্রেফতার করে।

এ ব্যাপারে র‌্যাব-১১ লক্ষ্মীপুর ও নোয়াখালী অঞ্চলের অধিনায়ক মোঃ মুহিত কবীর সেরনিয়াবাত সাংবাদিকদের জানান, গত ১৩ ফেব্রুয়ারি সকালে গৃহবধূ স্বামীর বসত ঘরে রান্নার কাজ করার সময় কেউ না থাকার সুবাদে মিলন মাঝি তাকে পিছন থেকে জাপটে ধরে এবং টেনে হিঁছড়ে বারান্দা থেকে ঘরের ভিতরে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে।

ভিকটিমের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে মিলন মাঝি (৪২) পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম ফোনে তার স্বামীকে ঘটনার বিষয়ে জানায়। ভিকটিম নিজে বাদী হয়ে মামলা দায়ের করে। পরে র‌্যাব অভিযান চালিয়ে মিলন মাঝিকে ফেনী থেকে গ্রেফতার করে। তাকে রামগতি থানা পুলিশের কাছে সোর্পদ করা হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রান্না ঘরে প্রবেশ করে গৃহবধূকে ধর্ষণ, মূল আসামী গ্রেফতার

সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬