ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপ নিয়ে শঙ্কা, অবসরের ইঙ্গিত নেইমারের

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:২০:৪২ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চোটে জর্জরিত ক্যারিয়ার আর বিশ্বকাপ অনিশ্চয়তার মধ্যে ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র বছর শেষে অবসরের সম্ভাবনার কথা জানিয়েছেন। আসন্ন বিশ্বকাপে তার জায়গা হবে কি না, তা নিয়েও তৈরি হয়েছে সংশয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, তিনি আপাতত এক বছর করে পরিকল্পনা করছেন। তার ভাষায়, “এই বছরটা আমার এবং ব্রাজিলের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি নিজের সেরাটা দিতে চাই। এরপর ডিসেম্বর এলে অবসর নেওয়ার বিষয়টি ভাবতে পারি। আগামী বছর কী হবে, তা এখনই বলতে পারছি না। আপাতত এই বছরটাতেই মনোযোগ দিতে চাই।”

২০২৩ সাল থেকে ধারাবাহিকভাবে চোটের সঙ্গে লড়াই করছেন ব্রাজিলের এই পোস্টার বয়। পেশির চোট এবং বাঁ হাঁটুতে অস্ত্রোপচারের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। চলতি মৌসুমেও পাউলিস্টা চ্যাম্পিয়নশিপে ১০টি ম্যাচ মিস করেন নেইমার।

তবে সম্প্রতি প্রায় দুই মাস পর মাঠে ফিরে আবারও নিজের ছাপ রেখেছেন তিনি। তার অ্যাসিস্টে সান্তোস বড় জয় পেয়েছে। পাউলিস্টা চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভেলো ক্লাবকে ৬-০ গোলে হারায় সান্তোস।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিল জাতীয় দলের হয়ে শেষবার মাঠে নেমেছিলেন নেইমার। আসন্ন বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থাকলেও আপাতত ফিটনেস ফিরে পেয়ে জাতীয় দলে ফেরার লক্ষ্যেই কাজ করছেন এই তারকা ফরোয়ার্ড।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিশ্বকাপ নিয়ে শঙ্কা, অবসরের ইঙ্গিত নেইমারের

সংবাদ প্রকাশের সময় : ১১:২০:৪২ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬