ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী জামায়াতের নিবন্ধন বাতিলের দাবি, প্রধানমন্ত্রীর কাছে চিঠি একুশে ফেব্রুয়ারি: ভাষা, আত্মত্যাগ ও আত্মমর্যাদার প্রতীক একুশে ফেব্রুয়ারি আত্মপ্রত্যয় ও আত্মপরিচয়ের দিন অসুস্থ স্ত্রীকে দেখতে গিয়ে যমুনায় নিখোঁজ, ১১দিন পর মরদেহ উদ্ধার জামায়াত আমিরের প্রশ্ন/ সরকার কি চাঁদাকে ‘জাতীয়করণ’ করছে? ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদার করতে আগ্রহী জামায়াতের কেন্দ্রীয় কমিটি গঠন, নতুন নেতৃত্ব চূড়ান্ত ‘ফ্যামিলি কার্ডে’ নগদ সহায়তা: প্রথমে পাচ্ছেন হতদরিদ্র ও নারীপ্রধান পরিবার

৪৪তম বিসিএস: নন-ক্যাডারে ৪ হাজার ১৩৬ জনের নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:১৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৪তম বিসিএস (২০২১) পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে ৪ হাজার ১৩৬ জনকে নন-ক্যাডার পদে সাময়িকভাবে মনোনয়ন দিয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩’-এর বিধি ৬ অনুযায়ী মেধাক্রম ও পছন্দক্রম বিবেচনায় নবম থেকে একাদশ গ্রেডের বিভিন্ন শূন্য পদে এই মনোনয়ন দেওয়া হয়েছে।

নবম গ্রেডে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে উল্লেখযোগ্যসংখ্যক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে খাদ্য অধিদপ্তরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পদে ৩ জন, নিবন্ধন অধিদপ্তরে সাব-রেজিস্ট্রার পদে ৮ জন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সহকারী পরিচালক পদে ২৯ জন রয়েছেন। এছাড়া পাসপোর্ট অধিদপ্তরে ১৪ জন এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরে ১৯ জন ঔষধ তত্ত্বাবধায়ক পদে মনোনীত হয়েছেন।

দশম গ্রেডে বড় অংশ নিয়োগ পাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে সহকারী রাজস্ব কর্মকর্তা পদে। পাশাপাশি খাদ্য অধিদপ্তরে খাদ্য পরিদর্শক পদে ১৬৩ জন এবং মৎস্য অধিদপ্তরে মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা পদে ১৮ জন মনোনয়ন পেয়েছেন।

তবে যোগ্য প্রার্থী না পাওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইন্সট্রাক্টর (কৃষি ও শারীরিক শিক্ষা)সহ কয়েকটি পদে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, ২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এতে প্রায় সাড়ে ৩ লাখ প্রার্থী আবেদন করেন। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ১৫ হাজার ৭০৮ জন এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন প্রায় ৪ হাজার প্রার্থী।

নিয়োগের শর্তাবলি

নিম্নলিখিত ৯টি শর্তের ভিত্তিতে প্রার্থীদের সাময়িকভাবে মনোনয়ন প্রদান করা হয়েছে:

প্রার্থীর আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত সনদ, তথ্য ও অন্যান্য ডকুমেন্টসের সত্যতা যাচাই শেষে নিয়োগ প্রদান করা হবে।

যদি কোনো প্রার্থী আবেদনপত্রে মিথ্যা তথ্য দেয়, তথ্য গোপন করে, জাল সনদ জমা দেয় বা শিক্ষাগত যোগ্যতা পূরণ না করে আবেদন করে, তাহলে তার মনোনয়ন বাতিল হবে। প্রয়োজনে ফৌজদারি আইনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

চাকরিতে নিয়োগের পরেও এমন তথ্য প্রকাশিত হলে প্রার্থীকে বরখাস্ত করা হতে পারে।

মনোনিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের মাধ্যমে সম্পন্ন করতে হবে।

নিয়োগ ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩’ এবং সরকারের সর্বশেষ কোটা নীতির ভিত্তিতে প্রদান করা হয়েছে।

নিয়োগের পূর্বে শিক্ষাগত যোগ্যতা, স্বাস্থ্য পরীক্ষা, উচ্চতা, ওজন, বুকের মাপ ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য যাচাই করতে হবে।

প্রকাশিত মনোনয়নে কোনো ভুল-ত্রুটি থাকলে তা কমিশনের মাধ্যমে সংশোধন করা যাবে।

মনোনয়ন প্রার্থীর চাকরিতে নিয়োগের নিশ্চয়তা বা অধিকার প্রদান করে না।

নিয়োগসংক্রান্ত সকল বিধি-বিধান ও আনুষ্ঠানিকতা মেনে নিয়োগকারী কর্তৃপক্ষ প্রার্থীদের নিয়োগ দিতে পারবে।

নিয়োগের চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে www.bpsc.gov.bd এবং bpsc.teletalk.com.bd ওয়েবসাইটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৪৪তম বিসিএস: নন-ক্যাডারে ৪ হাজার ১৩৬ জনের নিয়োগ

সংবাদ প্রকাশের সময় : ০৯:১৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬