প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, দেখুন তালিকা
- সংবাদ প্রকাশের সময় : ১০:২৬:১৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ১৪ হাজার ৩৮৫ জনের নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ফল ঘোষণা করে। ফলাফল দেখতে ক্লিক করুন।
এর আগে ২১ জানুয়ারি লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হলে ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হন। পরে জেলাভিত্তিকভাবে মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীদের তালিকা নির্ধারণ করা হয়।
জেলাভিত্তিক তালিকায় দেখা গেছে, চট্টগ্রামে সর্বোচ্চ ২ হাজার ৮০৭ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। এছাড়া কুমিল্লায় ২ হাজার ৫৬৪ জন, কুড়িগ্রামে ২ হাজার ৪৬০ জন, দিনাজপুরে ২ হাজার ৪২১ জন, গাইবান্ধায় ২ হাজার ২৯৫ জন, সিরাজগঞ্জে ২ হাজার ১২৩ জন এবং সুনামগঞ্জে ২ হাজার ৬০ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।
গত বছরের ৫ ও ১২ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তির ভিত্তিতে তিন পার্বত্য জেলা ছাড়া ৬১ জেলায় ৯ জানুয়ারি একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সহকারী শিক্ষকের ১৪ হাজার ৩৮৫টি পদের বিপরীতে ১০ লাখ ৮০ হাজার ৯৫টি আবেদন জমা পড়ে এবং ৮ লাখ ৩০ হাজার ৮৮ জন পরীক্ষার্থী অংশ নেন।
চূড়ান্ত ফলাফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।





















