ঢাকা ০১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন ঘিরে সীমান্তে বিজিবির টহল, মাদক ও অস্ত্র জব্দ

  ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৩০:২২ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুর সীমান্তে অভিযান চালিয়ে দুটি বিদেশি ওয়ান শুটার গান, চার রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে ফুলবাড়ী ২৯ বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে বাড়তি নজরদারির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ফুলবাড়ী ২৯ বিজিবি সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার পিএসসি ।

বিজিবি জানায়, নির্বাচনী সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ ৬টি উপজেলা ও সীমান্ত এলাকায় বিশেষ টহল, অতিরিক্ত চেকপোস্ট এবং গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। এরই মধ্যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সীমান্ত দিয়ে একটি মাদকের চালানের সঙ্গে অস্ত্র ও গোলাবারুদ বাংলাদেশে প্রবেশের চেষ্টা হতে পারে।এই তথ্যের ভিত্তিতে গত কয়েক সপ্তাহ ধরে সীমান্ত এলাকায় নজরদারি চালিয়ে আসছিল বিজিবির টহল দল। এরই ধারাবাহিকতায় বুধবার (৪ ফেব্রæয়ারি) ভোর আনুমানিক ৩টা ২৫ মিনিটে ফুলবাড়ী ব্যাটালিয়নের মোহনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় কোতয়ালী থানাধীন শংকরপুর ইউনিয়নের গিলাবাড়ী নামক স্থানে অভিযান চালানো হয়।

এসময় সীমান্ত পিলার ৩০৮/১৯-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চোরাচালানিদের গতিবিধি টের পেয়ে বিজিবি সদস্যরা এগিয়ে গেলে তারা মালামালভর্তি ছয়টি বস্তা ফেলে সীমান্ত পেরিয়ে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত বস্তাগুলো তল্লাশি করে দুটি বিদেশি ওয়ান শুটার গান, চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পাশাপাশি ১০০ বোতল ফেনসিডিল, ৫০০ পিস নেশাজাতীয় ইনজেকশন, ২৫ বোতল বিদেশি মদ এবং ২৭ বোতল আমলকুল জব্দ করা হয়।

অভিযানে ফুলবাড়ী (২৯বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি এর নেতৃত্বে উপ-অধিনায়ক মেজর মো. আমিনুর রহমান, জি+, বিজিডিও-৩২৫ সহকারী পরিচালক মো. মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

ফুলবাড়ী (২৯বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে তারা কঠোর অবস্থানে রয়েছে। দায়িত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার পাশাপাশি সীমান্তকে অপরাধমুক্ত রাখতে এই ধরনের অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নির্বাচন ঘিরে সীমান্তে বিজিবির টহল, মাদক ও অস্ত্র জব্দ

সংবাদ প্রকাশের সময় : ০৫:৩০:২২ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬