রমজান শুরু ১৯ ফেব্রুয়ারি, সেহরি–ইফতারের সময়সূচি জানুন
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৪১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে
২০২৬ খ্রিস্টাব্দ (১৪৪৭ হিজরি) রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। রজব মাসের শেষ দিনে প্রকাশিত এ সূচি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান মাস শুরু হতে পারে।
ঢাকা সময় অনুযায়ী প্রথম রমজান:
সেহরির শেষ সময়: ভোর ৫:১২
ইফতারের সময়: সন্ধ্যা ৫:৫৮
ফাউন্ডেশন জানায়, দেশের বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক অবস্থানের কারণে ঢাকার সময়ের সঙ্গে সর্বাধিক ৯ মিনিট যোগ বা বিয়োগ করতে হতে পারে। তাই প্রতিটি মুসলমানকে নিজ এলাকার নির্ধারিত সময় মেনে রোজা পালনের জন্য আহ্বান জানানো হয়েছে।
রোজার নিয়ত:
আরবি: نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضًا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم
বাংলা উচ্চারণ: নাওয়াইতু আন আছুমা গাদাম, মিন শাহরি রমাদানাল মুবারাক; ফারদাল্লাকা ইয়া আল্লাহু, ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।
বাংলা অর্থ: হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজান মাসে ফরজ রোজা রাখার নিয়ত করলাম। আমার পক্ষ থেকে রোজা গ্রহণ করুন।
কোরআনের আলোকে রোজার গুরুত্ব:
আল্লাহ তাআলা বলেন: “হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন পূর্ববর্তীদের ওপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা পরহেজগার ও খোদাভীরু হতে পার।” (সূরা বাকারা : ১৮৩)
রমজান মাস আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন ও আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ সময়। সঠিক নিয়মে সেহরি, ইফতার ও ইবাদতের মাধ্যমে এ মাসকে যথাযথভাবে পালন করার জন্য মুসলমানদের প্রতি আহ্বান জানানো হয়েছে।



















