চাঁপাইনবাবগঞ্জে শাহ সিমেন্টের ডিস্ট্রিবিউটরের শুভ হালখাতা
- সংবাদ প্রকাশের সময় : ০৬:০৫:০২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: weather?null, icon:null, weatherInfo:100;temperature: 39;
চাঁপাইনবাবগঞ্জে শাহ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর মেসার্স ফারুক এন্ড সন্সের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে শুভ হালখাতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার বটতলাহাট সংলগ্ন বালিগ্রামে প্রতিষ্ঠানের নিজস্ব গোডাউনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ব্যবসায়িক অংশীদার, ডিলার, সাব-ডিলার, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিসহ স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে নতুন ব্যবসায়িক বছরের কার্যক্রমের সূচনা হয়।
বক্তারা বলেন, মেসার্স ফারুক এন্ড সন্স দীর্ঘদিন ধরে জেলার নির্মাণখাতে সুনামের সঙ্গে শাহ সিমেন্ট সরবরাহ করছে। উন্নত মান, সময়মতো সরবরাহ ও গ্রাহকসেবায় প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
তারা নতুন বছরে পারস্পরিক সহযোগিতা, বিশ্বাস ও সম্পর্ক আরও দৃঢ় করে ব্যবসায়িক অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
মেসার্স ফারুক এন্ড সন্সের স্বত্বাধিকারী বলেন, “গ্রাহকদের আস্থা ও ভালোবাসার কারণেই আজ আমরা এই অবস্থানে পৌঁছাতে পেরেছি। ভবিষ্যতেও সততা, গুণগত মান ও সর্বোচ্চ সেবার মাধ্যমে ব্যবসা পরিচালনা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠান শেষে অতিথিদের মিষ্টি পরিবেশন ও সৌহার্দ্যপূর্ণ আলোচনার মধ্য দিয়ে হালখাতা কার্যক্রমের সমাপ্তি ঘটে। উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন ব্যবসায়িক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং জেলার নির্মাণখাতে ইতিবাচক প্রভাব ফেলবে।






















