ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামপুরে নিস্কাশন ব্যাবস্থা না থাকায় জলাবদ্ধ ফসলের মাঠ, হতাশা কৃষক!

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর
  • সংবাদ প্রকাশের সময় : ১১:০৪:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ ১১৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের ইসলামপুর জলাবদ্ধতায় প্রায় ৮শত একর জমিতে আমন ধানের চারা রোপণ করতে না পারায় হতাশায় দিন কাটছে কৃষকদের। সদর ইউনিয়নের দক্ষিন ধর্মকুড়া ফসলি মাঠে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ফসলের মাঠজুড়ে জমে থাকা হাঁটু থেকে কোমর পানি। সময়মতো আবাদ না করতে পারায় কৃষকের হৃদয় করছে হাহাকার ও ক্ষোভ।

স্থানীয় কৃষকদের অভিযোগ পচাবহলা থেকে উলিয়া বাজার সড়কের দক্ষিণ ধর্মকুড়া এলাকায় পানি নিষ্কাশনের পথ বন্ধ করায় সৃষ্টি হয়েছে এই জলাবদ্ধতা।

তারা জানান- এসব জমি দুই ফসলি ধানের আবাদ হয়। এই ধান চাষ করেই চলে কৃষকদের পরিবারের বছরের খাবার । কিন্তু মৌসুম শেষ হতে চললেও জলাবদ্ধতার কারণে এখনও জমিগুলোতে আমন রোপণ করতে পারেননি তারা। অথচ অতীতে কখনও এমন জলাবদ্ধতা দেখা দেয়নি। এ মৌসুমে পানি নিষ্কাশনের স্থলে স্থানীয় প্রভাবশালী মহল মাটি ভরাট করার কারণে পানি নিষ্কাশন বন্ধ রয়েছে। তারা দ্রুত পানি নিস্কাশন ব্যবস্থা গ্রহনের দাবী জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা মো, আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, ইসলামপুর সদর ইউনিয়নের দক্ষিন ধর্মকুড়া গ্রামে জলবদ্ধতায় এই মৌসুমে ধান চাষ করতে পারেনি কৃষকরা। এই বিষয়ে সহায়তা করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে কৃষকরা লিখিত অভিযোগ দিয়েছে। আশা করা যায় দ্রæত সমাধান হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান বলেন, জলাবদ্ধতা এলাকা পরিদর্শন করা হয়েছে। পানি নিষ্কাশনের জন্য একটি কালভার্ট নির্মাণের উদ্যোগ গ্রহন হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইসলামপুরে নিস্কাশন ব্যাবস্থা না থাকায় জলাবদ্ধ ফসলের মাঠ, হতাশা কৃষক!

সংবাদ প্রকাশের সময় : ১১:০৪:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫