ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নভেম্বরে দেশে ফিরছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:১৯:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান -পুরনো ছবি

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিরছেন চলতি বছরের নভেম্বরে। এমনটাই দলীয় সূত্রে আভাস পাওয়া গেছে। নভেম্বরের ১০ থেকে ২০ তারিখের মধ্যে তার দেশে ফেরার দিনক্ষণ ঠিক হচ্ছে।

তারেক রহমান দীর্ঘ ১৭ বছর ধরে লন্ডনে অবস্থান করছেন। এর আগে বিভিন্ন সময় তার ফেরা নিয়ে গুঞ্জন উঠে । তবে এখন তার ফেরার বিষয়টি চূড়ান্ত পথে রয়েছে বলে বিএনপি নেতাদের কয়েকজন উপদেষ্টা ও ঢাকায় অবস্থানরত কূটনীতিকরা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানায গেছে, তারেক রহমান লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে একটি বাণিজ্যিক ফ্লাইটে যাত্রা করবেন। যাত্রার আগে ওমরা পালনের জন্য সৌদি আরবে যেতে পারেন।

গত কয়েক মাসে তারেক রহমান লন্ডনে দুই প্রভাবশালী কূটনীতিকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাদের একজন ছিলেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। সেখানে তিনি দেশে ফেরার ইচ্ছা পুনর্ব্যক্ত করেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সম্প্রতি বলেছেন, তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, তবে চূড়ান্ত তারিখ এখনও নির্ধারিত হয়নি।

সূত্রমতে, যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে ট্রাভেল পাস ইস্যুসহ সব প্রক্রিয়া চলছে। তারেক রহমান বর্তমানে ইনডেফিনিট লিভ টু রিমেইন (আইএলআর) স্ট্যাটাসে যুক্তরাজ্যে বসবাস করছেন।

এদিকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য একটি বুলেটপ্রুফ মিনিবাস ও তারেক রহমানের জন্য একটি বুলেটপ্রুফ এসইউভি কেনার প্রক্রিয়া চলছে। গাড়ি দুটির অনুমোদন ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নভেম্বরে দেশে ফিরছেন তারেক রহমান

সংবাদ প্রকাশের সময় : ১২:১৯:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫