ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শারদীয় দুর্গোৎসব শুরু

দেবব্রত দত্ত
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৪৮:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ ৬৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সনাতন সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ রোববার (২৮ সেপ্টেম্বর) শুরু। আগামী ২ অক্টোবর পাঁচ দিনব্যাপী এই উৎসবের শেষ হবে।

এ বছর সারাদেশে ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছরের চেয়ে এ বছর এক হাজার ৮৯৪টি বেশি মণ্ডপে দুর্গোৎসব পালন করা হচ্ছে।

শারদীয় দুর্গাপূজা ঘিরে সারাদেশেই উৎসবের আমেজ বিরাজ করছে। টানা চার দিনের সরকারি ছুটি উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তুলেছে। সরকার নির্বাহী আদেশে আগামী বুধবার ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরদিন বৃহস্পতিবার শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষ্যে সরকারি ছুটি। এর সঙ্গে শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি উপভোগ করবে দেশবাসী।

লোকনাথ পঞ্জিকা অনুযায়ী, রোববার (২৮ সেপ্টেম্বর) মহাষষ্ঠী, ২৯ সেপ্টেম্বর মহাসপ্তমী, ৩০ সেপ্টেম্বর মহাষ্টমী, ১ অক্টোবর মহানবমী এবং ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে শারদীয় দুর্গোৎসবের।

এ বছর দেবী দুর্গার আগমন হবে গজে (হাতি) এবং প্রস্থান হবে দোলায় (পালকি)। শাস্ত্রমতে, গজে আগমন শান্তি, সমৃদ্ধি ও শস্য-শ্যামলার প্রতীক। তবে দোলায় প্রস্থানকে অশুভ ধরা হয়, যা মহামারী বা মড়কের ইঙ্গিত বহন করে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর বলেন, সারাদেশে পূজার প্রস্তুতি শেষ। এ বছর ঢাকা মহানগরীতে ২৫৮টি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজা উদযাপন করা হচ্ছে।

তথ্য অনুযায়ী, গত বছর সারাদেশে ৩১ হাজার ৪৬১টি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ঢাকা মহানগরীতে ছিল ২৫২টি।

হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব দেবেন্দ্র নাথ উরাঁও জানিয়েছেন, এ বছর অন্তর্বর্তী সরকার দুর্গাপূজার জন্য মোট পাঁচ কোটি টাকা অনুদান দিয়েছে।

দুর্গাপূজা উপলক্ষ্যে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। পুলিশ, আনসার, র‌্যাব, বিজিবি এবং স্বেচ্ছাসেবক বাহিনী নিরাপত্তায় নিয়োজিত থাকবে। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ খোলা হবে।

ঢাকেশ্বরী জাতীয় মন্দির মণ্ডপে পূজার পাশাপাশি ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান, বস্ত্র ও মহাপ্রসাদ বিতরণ, আরতি প্রতিযোগিতা এবং বিজয়া শোভাযাত্রার আয়োজন করা হবে। এছাড়া রামকৃষ্ণ মঠ ও মিশন, তাঁতীবাজার, শাঁখারীবাজারসহ বিভিন্ন মন্দিরে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

দুর্গোৎসব উপলক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির নেতারা হিন্দু সম্প্রদায়সহ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিককে শুভেচ্ছা জানিয়েছেন।

এদিকে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক বিষয়াদি নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শারদীয় দুর্গোৎসব শুরু

সংবাদ প্রকাশের সময় : ১২:৪৮:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫