ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিদিন যেতে পারবে দুই হাজার পর্যটক

চার মাসের জন্য খুলছে সেন্টমার্টিন

দেবব্রত দত্ত
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৩১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১১৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পর্যটকদের জন্য সেন্টমার্টিন খুলে দেওয়া হবে আগামী ১ নভেম্বর। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান পর্যটন সচিব নাসরীন জাহান।

এসময় পর্যটন সচিব বলেন, ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে। প্রতিদিন দুই হাজার পর্যটক যেতে পারবে। খোলা থাকবে ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথম দুই মাস দিনে গিয়ে, দিনেই ফিরে আসতে হবে। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে রাত্রিযাপন করতে পারবেন পর্যটকরা। ফেব্রুয়ারির পর আবার বন্ধ করে দেওয়া হবে। পরবর্তীতে সেন্টমার্টিনের অবস্থা বিবেচনা করে ধাপে ধাপে সময় বাড়তে পারে।’

পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানান, সেন্টমার্টিনসহ পুরো দেশের পর্যটনের বিষয়ে নীতিমালা প্রণয়নের কাজ চলছে।

গত ১ ফেব্রুয়ারি থেকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্তে সেন্টমার্টিনে পর্যটক যাওয়া নিষিদ্ধ করা হয়। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত বলবৎ থাকবে এ নিষেধাজ্ঞা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রতিদিন যেতে পারবে দুই হাজার পর্যটক

চার মাসের জন্য খুলছে সেন্টমার্টিন

সংবাদ প্রকাশের সময় : ০৪:৩১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫