সংবাদ শিরোনাম ::
সাবেক এমপি সাদেক খান আটক
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৮:০৮:১৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪ ১৫৯ বার পড়া হয়েছে
ঢাকা-১৩ আসনের সাবেক এমপি সাদেক খানকে আটক করেছে পুলিশ। সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িতে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম আসামি ছিলেন তিনি। শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় তাকে আটক করে পুলিশ।
উল্লেখ্য, রাজধানীর মোহাম্মদপুরে ২০১৮ সালের ৪ আগস্ট রাতে মার্শা বার্ণিকাটের গাড়িতে হামলার ঘটনা ঘটে। ওইদিন বদিউল আলম মজুমদারের বাসায় নৈশভোজে গিয়েছিলেন মার্শা বার্নিকাট। সেখান থেকে গাড়িতে ওঠার সময় তার গাড়িবহর লক্ষ্য করে হামলা চালানো হয়। এরপর এ ঘটনায় মামলা দায়ের করা হয়। আর সেই মামলার আসামি সাদেক খান।
























