‘শিশুমনে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে হবে’
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৭:০৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪ ২১০ বার পড়া হয়েছে
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বলেছেন, প্রতিটি শিশুর মনে বঙ্গবন্ধুর আদর্শের বীজ বপন করতে হবে যাতে শিশু চলার পথে বঙ্গবন্ধুর আজন্ম লালিত স্বপ্ন ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠায় নিজেকে নিয়োজিত করতে পারে।
রোববার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এ কথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অবিসংবাদিত নেতা, তিনিই নিপীড়িত বাঙালিকে মুক্তির আকাঙ্ক্ষা জাগিয়েছেন, একটি স্বাধীন স্বদেশ, জাতীয় সংগীত, জাতীয় পতাকা উপহার দিয়েছেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দীলিপ কুমার বণিক, অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ।
























