ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রাচ্যসংঘ প্রতিষ্ঠাতা বেনজীন খান আইনজীবীদের হামলার শিকার

শহিদুল ইসলাম দইচ যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ১০৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের আদালত প্রাঙ্গণে প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা সাংবাদিক বেনজীন খান দুই জন আইনজীবী কর্তৃক আক্রমন ও শারীরিক হেনেস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জজ আদালত (ঝিকরগাছা অঞ্চল) প্রাঙ্গনে এই ঘটনা ঘটে। এই বিষয়ে তিনি জেলা আইনজীবী সমিতির সভাপতিকে মৌখিকভাবে অবহিত করেছেন। একই সাথে তিনি সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

সাংবাদিক বেনজীন খান অভিযোগ করেছেন, তিনি জমিজমা সংক্রান্ত একটি মামলার বিবাদী। গত ১৫ বছর ধরে তিনি ওই মামলায় নিয়মিত আদালতে হাজিরা দিয়ে আসছেন। মঙ্গলবার ছিলো মামলার হাজিরার দিন। ওই দিন কোর্টে হাজিরা দেওয়া শেষে আদালতের বারান্দায় দেখা হয় বাদী পক্ষের আইনজীবী আব্দুল লতিফ খোকন ও তার ছেলে আইনজীবী মেহেদী ইমাম বাপ্পীর সাথে। ওই দুই আইনজীবী সাংবাদিক বেনজীন খানের পরিচিতি।

তিনি হাস্যজ্বল মুখে আইনজীবী আব্দুল লতিফ খোকনের দিকে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করেন এবং বলেন, ‘একদিন তো আমাদের সকলকে কবরে যেতে হবে।’ এটা শোনার সাথে সাথে তিনি অগ্নিমূর্তি ধারন করেন এবং বেনজীন খানকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে তার দিকে তেড়ে আসেন। সেই সাথে যোগদেন তার ছেলে মেহেদী ইমাম বাপ্পী। তিনিও মারার জন্য রুখে যান এবং ধাক্কা দেন।

সে সময় বেনজীন খান বলতে থাকেন, ‘শরীরে হাত দিয়ে কথা বলা এটা কোন ভদ্রতা?’ এটা বলায় তারা আরো ক্ষুব্ধ হন এবং সেখানে থাকা মানুষজনের সামনে নানা ভাবে হুমকি দেন। বলতে থাকেন‘ আপনি সাংবাদিক যা পারেন লেখেন, দড়াটানায় আমার নামে বক্তৃতা দেন। এতে আমাদের কিছ্ইু হবে না। ’নানা অপমান জনক কথাবার্তা বলাতে তিনি হতোভম্ব হয়ে যান। আশেপাশের লোকজনও দাঁড়িয়ে দেখতে থাকেন। বাধ্য হয়ে তিনি সেখান থেকে অপমান অপদস্ত হয়ে ফিরে আসেন।

বেনজীন খান বলেছেন, এই বিষয়টি তিনি সাথে সাথে জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা পিপি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুকে জানালে তাকে একটি লিখিত অভিযোগ দিতে বলা হয় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর। এরপর দুপুরে তিনি ওই লিখিত অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেছেন, ‘সাংবাদিক বেনজীন খান দুই জন আইনজীবীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি জেনেছি। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রাচ্যসংঘ প্রতিষ্ঠাতা বেনজীন খান আইনজীবীদের হামলার শিকার

সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬