‘মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী’
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৫২:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪ ২১০ বার পড়া হয়েছে
ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, সরকার জাতির পিতার প্রদর্শিত পথ অনুসরণ করে দেশের দরিদ্র মানুষের কল্যাণে ক্ষুধা-দারিদ্রমুক্ত সোনার বাংলা বিনির্মাণের যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলেন, তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা মানুষের সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছেন।
শনিবার দুপুরে (১৬ মার্চ) জামালপুরে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এসময় মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার দেশের মানুষের জন্য খাদ্য ও নগদ অর্থ সহায়তা দিয়ে যাচ্ছেন। বয়স্ক , বিধবা ভাতাসহ বিভিন্ন ভাতা চলমান রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আঃ সালাম,সহ-সভাপতি জামাল আব্দুন নাছের চৌধুরী,মজিবর রহমান শাহজাহান,আঃ রাজ্জাক লালমিয়া,শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি অংকন কর্মকার প্রমুখ।























