ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান হলেন তামিম ইকবাল বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো, দীর্ঘ বিরতিতে প্রশ্ন ফুটবলারদের প্রস্তুতি নিয়ে বিতর্কের কেন্দ্রেও আকাশছোঁয়া আয়, ফিফা সভাপতির বেতন কত? শাহবাগের অবরোধ প্রত্যাহার, শিক্ষার্থীদের আলটিমেটাম বাজেট অধিবেশনের সমাপ্তি, পাস হয়েছে ১০টি সরকারি বিল মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর

আখ চাষ করে লাভবান লোহাগড়ার কৃষকরা

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
  • সংবাদ প্রকাশের সময় : ০১:১৫:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ ৪৯৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নড়াইলের লোহাগড়া উপজেলার কৃষকেরা আখ চাষ করে লাভবান হচ্ছেন। ফলে এ উপজেলার কৃষকদের আখ চাষে আগ্রহ দিনদিন বাড়ছে। গত বছরের তুলনায় এবার আখ চাষ বেড়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় উপজেলায় আখের ক্ষেতে রোগবালাই কম ও আখ ভালো হয়েছে।

সোমবার(২৩ সেপ্টম্বর) সকালে উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলা ধান, পাট, কলাই, সরিষা চাষের উপজেলা হিসেবে পরিচিত। ১৯৯৯ সালের পর থেকে উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার কৃষকরা আখ চাষ শুরু করেছে। এ বছর ১০০ হেক্টর জমিতে আখ চাষ হয়েছে।

narail 1 1

লোহাগড়া,করফা,মল্লিকপুর,মহিষাপাড়া,দিঘলিয়া,রামকান্তপুর,কাউড়িখোলা,কামঠানা, ইতনা,মানিকগঞ্জসহ বিভিন্ন এলাকার মাঠ ঘুরে দেখা যায়, মাঠের পর মাঠ আখ দন্ডায়মান রয়েছে। বাঁশ দিয়ে টাল করে সোজা রাখা হয়েছে আখ। কৃষকরা জমির আখ কেটে বাজারে বিক্রি শুরু করেছেন। আবার বিভিন্ন উপজেলা ও জেলা থেকে আখ বেপারীরা আখ কিনতে লোহাগড়ার আসছে।

উপজেলার মঙ্গলহাটা গ্রামের আখ চাষি আকিকুর রহমান বলেন, আমি ৯০ শতক জমিতে আখের চাষ করেছি তবে ৭৫ হাজার টাকা আখ চাষে খরচ হয়েছে। বর্তমান বাজার মূল্য ২ লাখ ২০ হাজার টাকা বিক্রি হবে। অল্প খরচে অধিক লাভজনক বলে তিনি আখ চাষে ঝুঁকে পড়ছেন।

narail 2 1

লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা আক্তার বলেন, কয়েক বছরের ব্যবধানে উপজেলার বিভিন্ন এলাকার মাঠে আখের চাষ বেড়েছে। এটা খুবই লাভজনক হওয়ায় আখ চাষে ঝুঁকছেন কৃষকেরা। অল্প পুঁজিতে বেশি লাভ হওয়ায় প্রতি বছরই বাড়ছে আখের চাষ। এ বছর উপজেলায় ১০০ হেক্টর জমিতে আখের চাষ হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আখ চাষ করে লাভবান লোহাগড়ার কৃষকরা

সংবাদ প্রকাশের সময় : ০১:১৫:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪