ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ-সহাকরী অধ্যাপকের মারামারি, ভিডিও ভাইরাল বিদ্যুতের ভর্তুকি কমানোর চেষ্টা করে বাজেট: জ্বালানিমন্ত্রী সাদুল্লাপুরে ঘোড়া জবাই করে মাংস পাচারের অভিযোগে ৭ জন আটক ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন অধ্যায়, দায়িত্ব নিলেন দীনেশ ত্রিবেদী সামষ্টিক অর্থনীতির লক্ষ্য অর্জনই সরকারের বড় পরীক্ষা: সিপিডি সালমান শাহর লাশ উত্তোলনের নির্দেশে অসন্তুষ্ট মা নীলা চৌধুরী ক্ষমতার পালাবদলে স্থাপনার নাম পরিবর্তন, চন্ডীপুল গোলচত্বরেও নতুন নাম স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৪,৪৩২ টাকা ‘চুক্তি প্রায় চূড়ান্ত’, দাবি ট্রাম্পের; মানছে না ইরান ১ জুলাই থেকে নতুন পে-স্কেল, বেতন কার কত

আদালত চত্বরের ডাবলু সরকারকে ডিম নিক্ষেপ

রাজশাহী আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ডাবলু সরকারের পুনরায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ড শুনানির জন্য বৃহস্পতিবার(১০ অক্টোব) বিকেলে ডাবলু সরকারকে আদালতে নেওয়ার সময় বিক্ষুব্ধ জনতা তাঁকে লক্ষ্য করে ডিম, ইটের টুকরা ও কাদা নিক্ষেপ করেন।

এ দিন বিকেল পৌনে ৫টার দিকে ডিবি পুলিশ ডাবলু সরকারকে রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এ হাজির করে। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা আদালতে আসামির আরও সাত দিনের রিমান্ডের আবেদন করেন। বিচারক মো. মাসুদুজ্জামান আবেদনের শুনানি শেষে তাঁর এই রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা রাজশাহী নগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মশিউর রহমান তাঁর সাতদিনের রিমান্ডের আবেদন করেছিলেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আদালত পরিদর্শক আবদুর রফিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৫ আগস্ট রাজশাহীতে ছাত্র-জনতার মিছিলে গুলিতে নিহত শিবির নেতা আলী রায়হান হত্যা মামলায় ডাবলু সরকারকে বৃহস্পতিবার দ্বিতীয় দফায় রিমান্ডে নেওয়া হয়েছে।

এ দিন বিকাল পৌনে ৫টার দিকে ডিবি পুলিশ ডাবলু সরকারকে আদালতে এ হাজির করা হয়। রিমান্ড আবেদনের শুনানি শেষে বিকাল ৫টার দিকে তাকে আদালত থেকে বের করা হয়। আদালতে তোলার সময় বিক্ষুব্ধ জনতাকে ডাবলু সরকারকে লক্ষ্য করে ডিম, ইটের টুকরা ও কাঁদা ছুঁড়ে মারতে দেখা যায়। গত ৪ অক্টোবর নওগাঁ থেকে ডাবলু সরকারকে গ্রেপ্তার করা হয়।

পরদিন তাকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডের আবেদন করা হয়। সেদিন আদালত তাঁর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই রিমান্ড শেষে বৃহস্পতিবার তাঁকে আদালতে হাজির করে আবারও রিমান্ডে নেওয়া হলো।