ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

রাজনীতি ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিলেন শেখ হাসিনা

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:৩২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের নেতৃত্ব ছেড়ে রাজনীতি থেকে অবসরে যাওয়ার সম্ভাবনা নাকচ করেছেন দলটির সভাপতি শেখ হাসিনা। তিনি বলেছেন, দলের নেতাকর্মীরা কঠিন সময় পার করছেন, এমন পরিস্থিতিতে তাদের ছেড়ে বিশ্রামে যাওয়ার প্রশ্নই আসে না।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়-কে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা এ মন্তব্য করেন। মঙ্গলবার (৯ জুন) প্রকাশিত সাক্ষাৎকারের প্রথম পর্বে তিনি নিজের রাজনৈতিক ভবিষ্যৎ, আওয়ামী লীগের নেতৃত্ব এবং দেশে ফেরার বিষয়ে কথা বলেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। দেশ ছাড়ার পর তার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহে হতাশ হয়ে শেখ হাসিনা সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এরপর থেকেই আওয়ামী লীগের নেতৃত্ব পুনর্গঠন ও তার অবসর নিয়ে নানা আলোচনা শুরু হয়।

তবে শেখ হাসিনা স্পষ্ট করে জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে তিনি রাজনীতি ছাড়ার কথা ভাবছেন না। তার ভাষায়, “গণতন্ত্র আক্রান্ত, দলের নেতাকর্মীরা নির্যাতনের মুখে। এমন সময়ে আমি কীভাবে বলি যে বিশ্রামে যাচ্ছি?”

তিনি আরও বলেন, আওয়ামী লীগের নতুন ও তরুণ নেতৃত্ব গড়ে তোলা এবং মুক্তিযুদ্ধের চেতনা ও ভবিষ্যৎ সাফল্যের ধারাবাহিকতা নিশ্চিত হওয়ার পরই তিনি অবসরের কথা ভাববেন।

দলের পরবর্তী নেতৃত্ব কার হাতে যাবে—এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল এবং কাউন্সিলের মাধ্যমে নেতাকর্মীদের মতামতের ভিত্তিতেই নেতৃত্ব নির্ধারিত হবে।

বর্তমান পরিস্থিতিকে দলের জন্য এক ধরনের “প্রাকৃতিক শুদ্ধিকরণ প্রক্রিয়া” বলেও উল্লেখ করেন তিনি।

দেশে ফেরার প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, “জনগণের শক্তিকে সঙ্গে নিয়ে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার এবং দেশ পুনর্গঠনের প্রত্যয় নিয়ে আমি দেশে ফিরব।”

উল্লেখ্য, জুলাই-আগস্টের ঘটনায় মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে একাধিক মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন রায় দিয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনতে সরকার কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রেখেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজনীতি ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিলেন শেখ হাসিনা

সংবাদ প্রকাশের সময় : ০৩:৩২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬