ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

নাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৫৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ৩২৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরে নাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করাকে কেন্দ্র করে ইমামুল হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (৮ জুন) রাত আনুমানিক ৯টার দিকে মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের শরমপুর গ্রামের মতিনের দোকানের পেছনে এ হত্যার ঘটনা ঘটেছে।

নিহত ইমামুল ঝিকরগাছা উপজেলার ফারাসতপুর গ্রামের মৃত রহিম সরদারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, নাতনিকে গত বৃহস্পতিবার ইভটিজিংয়ের প্রতিবাদকে কেন্দ্র করে স্থানীয় ঝিকরগাছা সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সিরাজুল ইসলামের নেতৃত্বে একই এলাকার রবিউল, হোসাইন, রাকিব, মেহেদী ও রাব্বিসহ কয়েকজনের সঙ্গে ইমামুল হোসেনের বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে তার ওপর হামলা চালানো হয়।

পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে।হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানতে চাইলে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাহুল দেব বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

মনিরামপুর থানার ওসি আবু সাঈদ হত্যার ঘটনা নিশ্চিত করে বাংলা টাইমসকে বলেন, ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযানে অব্যাহ রয়েছে। নিহতের লাশ বর্তমানে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা

সংবাদ প্রকাশের সময় : ১২:৫৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬