ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি শাহে আলমকে গ্রেপ্তার

শাহ জালাল, বরিশাল
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৩১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ২২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল-২ (বানারীপাড়া–উজিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শাহে আলমকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৮ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালত এ আদেশ দেন। ওইদিন কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হলে পুলিশ মামলার তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই গুলশানের শাহজাদপুর এলাকায় আন্দোলন চলাকালে সংঘর্ষের সময় বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর ঘটনা ঘটে। এতে ভ্যানচালক জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন। পরে একই বছরের ১১ ডিসেম্বর তিনি গুলশান থানায় মামলা করেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১০৯ জনকে আসামি করা হয়।

এ মামলায় এজাহারে নাম না থাকলেও সাবেক এমপি শাহে আলমকে অজ্ঞাতনামা আসামি হিসেবে অন্তর্ভুক্ত করে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর গুলশানে জনতার হাতে মারধরের পর শাহে আলমকে থানায় সোপর্দ করা হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলশান ডিগ্রি কলেজের শিক্ষার্থী নাইমুর রহমান হত্যার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং ১৫ সেপ্টেম্বর আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শাহে আলমের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর তার বিরুদ্ধে চাঁদা দাবি, হামলা, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে বরিশালে মামলা হয়। পরে ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি শাহে আলমকে গ্রেপ্তার

সংবাদ প্রকাশের সময় : ১২:৩১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬