নির্বাচনের পরদিনই বিসিবি পরিচালক সীমান্তের পদত্যাগ
- সংবাদ প্রকাশের সময় : ০৭:১১:১২ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (Bangladesh Cricket Board) পরিচালনা পর্ষদের নির্বাচন শেষ হওয়ার একদিন পরই পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন রাজশাহী অঞ্চল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মীর শাকরুল আলম সীমান্ত।
সোমবার (৮ জুন) তিনি নতুন সভাপতি তামিম ইকবালের কাছে পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, পারিবারিক ব্যবসা–বাণিজ্যের গুরুত্বপূর্ণ দায়িত্ব বর্তমানে তার ওপর ন্যস্ত থাকায় বিসিবির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব নয়।
তিনি আরও বলেন, দায়িত্বশীলতার জায়গা থেকে এবং প্রতিষ্ঠানের স্বার্থ বিবেচনায় তিনি স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
রোববার (৭ জুন) অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে পরিচালক হিসেবে রাজশাহী অঞ্চল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন তিনি। নির্বাচনের পরদিনই তার এই পদত্যাগ বোর্ডে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
তিনি তার পদত্যাগপত্র গ্রহণের জন্য বিসিবি সভাপতির প্রতি অনুরোধ জানিয়েছেন।





















