এসএসসির পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই
- সংবাদ প্রকাশের সময় : ০৪:১৪:২৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (৮ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে জাতীয় পর্যায়ের স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টসহ শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে কথা বলেন মন্ত্রী।
এ সময় এসএসসি পরীক্ষার ফল প্রকাশের বিষয়ে তিনি বলেন, “এসএসসির ফলাফল ২০ জুলাই প্রকাশ করব—সেই নির্দেশনা ইতোমধ্যে দিয়ে দিয়েছি।”
ফল প্রকাশের পর শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।
ফলাফল জানার উপায়:
১. অনলাইনে:
শিক্ষার্থীরা www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার সন, বোর্ডের নাম, রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল জানতে পারবে।
২. এসএমএসের মাধ্যমে:
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে—
SSC<স্পেস>বোর্ডের প্রথম তিন অক্ষর<স্পেস>রোল নম্বর<স্পেস>সাল
উদাহরণ: SSC DHA 123456 2026
এবং পাঠাতে হবে 16222 নম্বরে।
৩. প্রি-রেজিস্ট্রেশন (মাদরাসা বোর্ডের জন্য):
ফল প্রকাশের সঙ্গে সঙ্গে মোবাইলে ফল পেতে চাইলে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে—
Dakhil MAD রোল নম্বর সাল লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: Dakhil MAD 123456 2026
৪. কারিগরি বোর্ডের ফল:
মেসেজে লিখতে হবে—
SSC TEC রোল নম্বর 2026 এবং পাঠাতে হবে 16222 নম্বরে।
৫. প্রতিষ্ঠানভিত্তিক ফল:
প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল ডাউনলোড করা যাবে।





















