ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ও ঝিনাইদহ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১০:১৬:০২ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ স্টেডিয়াম সংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে ঝিনাইদহ সদর থানা পুলিশ।

পুলিশ জানায়, ছাত্রদলের দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, রোববার সন্ধ্যায় শহরের ফ্যামিলি জোন মিলনায়তনে ছাত্রদলের করা মামলার বিষয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল এনসিপি। সেখানে পৌঁছানোর পরই পুলিশ তারেক রেজাকে আটক করে।

এর আগে গত ২২ মে ঝিনাইদহ সফরে যান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ওইদিন জুমার নামাজের পর স্থানীয় ছাত্রদল ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে ডিম নিক্ষেপ, হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

ঘটনার পর এনসিপি নেতা তারেক রেজা বাদী হয়ে ছাত্রদলের স্থানীয় আট নেতাকর্মীর বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মামলা দায়ের করেন।

পরে শনিবার (২৩ মে) ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবির তারেক রেজাসহ ২২ জনকে আসামি করে পাল্টা মামলা করেন।

আসাদুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ছাত্রদলের সাবেক নেতা এনামুল কবিরের দায়ের করা মামলায় তারেক রেজাকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছাত্রদলের করা মিথ্যা মামলায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৪ মে) রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ছাত্রদলের দায়ের করা একটি মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় ১৭ জুলাইয়ের ঐতিহাসিক গায়েবানা জানাজার ইমাম তারেক রেজাকে কিছুক্ষণ আগে ঝিনাইদহ সদর থানা পুলিশ গ্রেপ্তার করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার

সংবাদ প্রকাশের সময় : ১০:১৬:০২ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬