সংবাদ শিরোনাম ::
২৭ মে থেকে বন্ধ ইন্ডিয়ান ভিসা সেন্টার
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১০:০৩:২২ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ১০ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৭ মে থেকে সাময়িকভাবে বন্ধ থাকবে বাংলাদেশের সব ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভেক)।
আইভেকের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে ঘোষিত সরকারি ছুটির কারণে আগামী ২৭ ও ২৮ মে সব ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বন্ধ থাকবে। তবে ২৭ মে শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি সেবা চালু থাকবে।
এছাড়া নিয়মিত ভিসা কার্যক্রম আগামী ৩১ মে থেকে পুনরায় শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।






















