ঢাকা ১১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছিনতাইয়ের অভিযোগে পুলিশ কর্মকর্তা আটক

ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জ
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:২৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে ফিরোজ রানা নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) দুই ঘণ্টা আটকে রাখে স্থানীয় জনতা। বুধবার (৫ মার্চ) দিবাগত রাতে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেনডাইং এলাকায় এ ঘটনা ঘটে। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ফিরোজ রানা দুই সোর্সকে সঙ্গে নিয়ে মাদক উদ্ধারে গিয়েছিলেন। ছিনতাইয়ের অভিযোগ ওঠায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ফিরোজ রানা চাঁপাইনবাবগঞ্জ সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত।

স্থানীয়রা জানায়, বুধবার রাত ৯টার দিকে এএসআই ফিরোজ আরও দুজনকে সঙ্গে নিয়ে হোসেনডাইং এলাকায় একটি মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করেন। কোনো রকমে ওই মোটরসাইকেলচালক পালিয়ে এসে গ্রামের লোকজনকে জানান। পরে গ্রামের লোকজন জড়ো হয়ে ফিরোজসহ তিনজনকে চারদিক থেকে ঘিরে ফেলে। তবে বাকি দুজন পালিয়ে গেলেও এএসআই ফিরোজকে ধরে ফেলেন স্থানীয়রা।

পরে খবর পেয়ে থানা ও গোয়েন্দা পুলিশের সদস্যরা এসে রাত সোয়া ১১টার দিকে তাকে উদ্ধার করে নিয়ে যায়।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এএসএম ওয়াসিম ফিরোজ বলেন, ফিরোজ রানা দাবি করেছেন দুই সোর্স নিয়ে মাদক উদ্ধারে গিয়েছিলেন। তবে মাদক উদ্ধারে যাওয়ার আগে তার ঊর্ধ্বতন কোনো কর্মকর্তাকে জানাননি। তার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ ওঠায় তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়াও ঘটনার তদন্তের জন্য একটি তদন্ত কমিটি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ছিনতাইয়ের অভিযোগে পুলিশ কর্মকর্তা আটক

সংবাদ প্রকাশের সময় : ০৫:২৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫