ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসিসিবিতে একসঙ্গে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী জমির কলই তোলা নিয়ে বিরোধ, মহেশপুরে কুপিয়ে হত্যা জামানত ছাড়াই ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ, শিক্ষার্থীরাও পাবেন সর্বোচ্চ ১০ লাখ যশোর হাসপাতালে চালু হবে কিডনি ডায়ালাইসিস ইউনিট: প্রতিমন্ত্রী অমিত বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে ক্ষমতায় আসার আগের পরিকল্পনাই এখন বাস্তবায়ন হচ্ছে সবজির বাজারে স্বস্তি, সপ্তাহের ব্যবধানে কেজিতে কমেছে ৫–১০ টাকা ৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর কূটনৈতিক তৎপরতায় গুরুত্ব পেল রোহিঙ্গা সংকট ও বিদেশি বিনিয়োগ শেষ পর্যন্ত বরখাস্ত ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ক্যারিক

পাবনায় নকল স্যালাইন-জুস কারখানায় টাস্কফোর্সের অভিযান

পাবনা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৫৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে নকল স্যালাইন-জুস কারখানা,পাবনায় নকল স্যালাইন-জুস কারখানায় টাস্কফোর্সের অভিযান ফলের দ্রব্যমূল্য ও ভেজাল নিয়ন্ত্রণে পাবনায় টাস্কফোর্সের ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে। 

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।  

অভিযানকালে পাবনার বিসিক শিল্পনগরী, শহরের প্রধান আব্দুল হামিদ সড়কের ফলের বাজার ও পৌরসভার উত্তর শালগাড়িয়া মহল্লার বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।  

পাবনা পৌরসভার উত্তর শালগাড়িয়া মহল্লায় বাজারের ফাতেমা ফুড অ্যান্ড বেভারেজ সরকারি বিধি মোতাবেক পণ্য উৎপাদন ও সংরক্ষণ না করায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। 

এছাড়া বিসিক শিল্পনগরীর ন্যাচারাল ফুড ইন্ডাস্ট্রিজকে ১ লাখ টাকা, মুনতাজা ফুড ইন্ডাস্ট্রিজকে ৭০ হাজার টাকা, শহরের প্রধান আব্দুল হামিদ সড়কের মোল্লা ফল ভাণ্ডারকে ২ হাজার টাকা এবং নিউ পাবনা ফল ভাণ্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।  

সব মিলিয়ে ৫টি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৭৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।  

বাজার তদারকির এ কার্যক্রমে টাস্কফোর্সের সদস্যবৃন্দ ও পাবনা জেলা আনসার ব্যাটালিয়নের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাবনায় নকল স্যালাইন-জুস কারখানায় টাস্কফোর্সের অভিযান

সংবাদ প্রকাশের সময় : ১০:৫৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫