ঢাকা ০৯:১০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মা ইলিশ রক্ষায় জেলেদের প্রতি আহ্বান, নিষেধাজ্ঞা অমান্য করলে ব্যবস্থা চা উৎপাদনে উত্তরের প্রবৃদ্ধি ৪০ শতাংশ, মান রক্ষায় কীটনাশক ব্যবহারে সতর্কবার্তা গুলিস্তান-ফুলবাড়িয়া থেকে সরছে দক্ষিণবঙ্গের বাস, নতুন ঠিকানা ঝিলমিল সাবেক দুই সেনা কর্মকর্তা ৪ দিনের রিমাণ্ডে পাগলা মসজিদের দানবাক্সে ১০৪৪ ভরি সোনা রাণীশংকৈলে বাল্যবিবাহ রোধে শিক্ষার্থীদের সচেতনতামূলক সভা সৌদি রুটে ৫১ ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ৫৪১৮ যাত্রী বকশীগঞ্জে অটোরিকশা-ভ্যানের সংঘর্ষে শিশুর মৃত্যু, মা আহত লক্ষ্মীপুরে ইলিশ পরিবহনের সময় আটক ২, কারাদণ্ড ৭ দিনের জয়পুরহাটে ডায়রিয়ার প্রকোপ, ৪৮ ঘণ্টায় ভর্তি ১৫৬ রোগী

অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টায় অর্থদণ্ড

মির্জা তুষার আহমেদ,নওগাঁ
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৩৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫ ১১৮ বার পড়া হয়েছে

Oplus_16908288

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর ধামইরহাটে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টার অপরাধে অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার দক্ষিণ চকযদু গ্রামের পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ধামইরহাট বাজারের হাটখোলা রোডে অসুস্থ গরু জবাই করে বিক্রির চেষ্টা করছিলেন দক্ষিণ চকযদু গ্রামের রফিকুল ইসলামের ছেলে শাকিল হোসেন (২৭)। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান তাৎক্ষণিকভাবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী ও ধামইরহাট থানা পুলিশের সহযোগিতায় ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন।

অভিযানে ধরা পড়ার পর গরুর মালিক ও জবাইকারী অপরাধ স্বীকার করায় ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১’-এর ২৪(১) ধারায় তাদের সর্বনিম্ন শাস্তি হিসেবে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।

এ সময় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার অংশ হিসেবে জব্দকৃত অসুস্থ গরুর মাংস নদীতে খনন করে মাটিচাপা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, “অসুস্থ গরুর মাংস কোনোভাবেই স্বাস্থ্যসম্মত নয়। এটি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। রমজান মাসে বাজার মনিটরিং কার্যক্রম আরও জোরদার করা হবে, যাতে ভোক্তারা ন্যায্যমূল্যে ও নিরাপদ খাদ্য নিশ্চিতভাবে ক্রয় করতে পারেন।”

স্থানীয় প্রশাসনের এমন কঠোর অবস্থানে সাধারণ জনগণের মধ্যে স্বস্তি বিরাজ করছে এবং বাজারে নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিতকরণে প্রশাসনের ভূমিকা প্রশংসিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টায় অর্থদণ্ড

সংবাদ প্রকাশের সময় : ১১:৩৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫