সংবাদ শিরোনাম ::
নওগাঁয় রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি
মির্জা তুষার আহমেদ,নওগাঁ
- সংবাদ প্রকাশের সময় : ০১:১৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫ ১৬৩ বার পড়া হয়েছে
আসন্ন রমজান মাসে জনসাধারণ যেন সহজেই প্রাণিজ আমিষের চাহিদা মেটাতে পারে সে লক্ষ্যে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির উদ্যোগ গ্রহণ করেছেন জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তর।
শুক্রবার (২৮ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় নওগাঁ সদর উপজেলা চত্বরে সুলভ মূল্যে ডিম, দুধ, মাংস বিক্রির দোকান উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
ন্যায্য মূল্যের দোকানে পাওয়া যাচ্ছে, গরুর মাংস প্রতি কেজি ৬২০ টাকা,চিনি প্রতি কেজি ১২৫ টাকা, মুড়ি প্রতি কেজি ৯২ টাকা, চিড়া প্রতি কেজি ভাজা-৯০/ কাঁচা-৬৮ টাকা, ছোলা প্রতি কেজি ১০০ টাকা, মসুর ডাল প্রতি কেজি ১০০ টাকা, সরিষার তেল প্রতি লিটার ১৮০ টাকা, ডিম প্রতি হালি ৪০ টাকা, এছাড়াও মাশব্যাপী ৬২০ টাকা কেজিতে গরুর মাংস প্রতি সপ্তাহে পাওয়া যাবে।

























