ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে ইউপি চেয়ারম্যানসহ আহত ৫

ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জ
  • সংবাদ প্রকাশের সময় : ১১:১৪:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫ ১০২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জে ককটেল হামলায় বারঘোরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) রাত ৮ টার দিকে সদর উপজেলার বারঘোরিয়া বাজারে এই হামলার ঘটনা ঘটে।

জেলা পুলিশ সুপার মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

হামলায় আহত হয়েছেন বারঘোরিয়া ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ, বারঘোরিয়া বাজার এলাকার সাকিম আলী, চামাগ্রামের নাজমুল হক, বেতবাড়িয়ার রহমত আলী ও লক্ষ্মীপুরের শিহাব উদ্দীন।

পুলিশ জানায়,রাতে চেয়ারম্যান হারুনসহ আরও কয়েকজন বারঘোরিয়া বাজারে বসে ছিলেন। এসময় তাদের ওপর অতর্কিতভাবে ককটেল হামলা হয়।

আহত চেয়ারম্যান হারুন-অর-রশিদ জানান, হামলায় নেতৃত্ব দেন গণঅধিকার পরিষদের সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবদুর রাকিব। তাঁকে লক্ষ্য করেই ককটেল হামলা চালানো হয়েছে। ককটেল বিস্ফোরণের পর লাঠিসোটা দিয়ে মারধর করা হয় তাকে। পরে স্থানীয়রা উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যায়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা আনোয়ার মাহমুদ জানান, আহত ৫ জনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে হারুন-অর-রশিদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, গণঅধিকার পরিষদের রাকিব প্রভাব বিস্তার করার জন্যই মূলত ককটেল বিস্ফোরণ করেছে। তাঁর নেতৃত্বে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হামলাকারীকে ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ওই ঘটনায় এক চেয়ারম্যান আহত হয়েছেন। তবে সেটা ককটেল বিস্ফোরণে নয়,তাকে মারধর করা হয়েছে।

এদিকে রাতের মুহুর্মুহু ককটেল বিস্ফোরণে গোটা বারোঘরিয়া এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ দিগবিদিক ছোটাছুটি শুরু করে। এলাকার সকল দোকান মুহুর্তে বন্ধ হয়ে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও থমথমে অবস্থা বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে ইউপি চেয়ারম্যানসহ আহত ৫

সংবাদ প্রকাশের সময় : ১১:১৪:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫