ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিরিয়ানি রান্নায় চাল ভেঙে যাচ্ছে? রইল ঝরঝরে রাখার কৌশল ঘণ্টার পর ঘণ্টা অফিসের চেয়ারে বসে কাজ? অজান্তেই বাড়তে পারে ঝুঁকি বৈভবের প্রভাব এবার দক্ষিণ আফ্রিকায়, দাম দেড় কোটির বেশি পাঠাওয় থেকে ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির , বাড়ছে সাইবার ঝুঁকি শুভ মহালয়া আজ, দুর্গোৎসবের ক্ষণগণনা শুরু পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটির মৌলভীবাজার কমিটি, জিতু সভাপতি-সুমন সম্পাদক ‘নুন-পান্তা খেয়েও ছেলের সঙ্গে থাকতে চাই’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে বসুন্ধরার ব্যতিক্রমী ক্রীড়া আয়োজন ষড়যন্ত্র করে গণতন্ত্রের সংগ্রাম থামানো যাবে না: অনিন্দ্য ইসলাম অমিত টাইব্রেকারের রোমাঞ্চে জয়পুরহাট সদরকে হারিয়ে চ্যাম্পিয়ন কালাই

রুমিন ফারহানার সভা ঘিরে উত্তেজনা, ৩ ককটেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:০৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ২০৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে আশুগঞ্জে উপজেলা স্বেচ্ছাসেবক দল ২৮ ফেব্রুয়ারি একটি সভার আহবান করা হয়। সভায় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা প্রধান অতিথি থাকার কথা রয়েছে। এদিকে একই দিনে একই মাঠে পাল্টা সভা করার ঘোষণা দিয়েছে আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহ জাহান সিরাজ গ্রুপের আড়াইসিধা ইউনিয়ন বিএনপির সমর্থিতরা।

একই দিনে বিএনপির দু’গ্রুপের সভা আহ্বান করায় দেখা দিয়েছে উত্তেজনা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে রুমিন ফারহানার সভাস্থলের পেছন থেকে অবিস্ফোরিত তিনটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে বিষয়টিকে রাজনৈতিক নোংরামি হিসেবে দেখছেন রুমিন ফারহানা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আড়াইসিধা কাদির ভূঁইয়া উচ্চ বিদ্যালয় মাঠের নির্মাণাধীন সভাস্থলের পেছন থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকের কাছে বিএনপির দু’গ্রুপের সভা করার অনুমতির আবেদন থেকে দেখা যায়, রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আড়াইসিধা কাদির ভূইয়া উচ্চ বিদ্যালয় মাঠে ২৮ ফেব্রুয়ারি একটি সভা করার অনুমতি চেয়ে ১০ ফেব্রুয়ারি আবেদন করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল বিপ্লব। আবেদনে শান্তিপূর্ণভাবে সভা করার বিষয়ে বলা হয়। আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও আড়াইসিধা কাদির ভূইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে আবেদনের অনুলিপি দেওয়া হয়। এই সভায় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার প্রধান অতিথি থাকার কথা রয়েছে।

অন্যদিকে, এই আবেদনের ১০ দিন পর একই দিনে ও একই স্থানে ২০ ফেব্রুয়ারি আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ইউনিয়ন বিএনপির কর্মীসভা আহ্বান করে আরেকটি আবেদন করেন আড়াইসিধা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. বাদল মিয়া। আবেদনে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও আড়াইসিধা কাদির ভূইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে অনুলিপি দেওয়া হয়।

এদিকে, রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভার আয়োজনের জন্য তিনদিন যাবত মঞ্চ তৈরির কাজ করছিল লোকজন। বুধবার রাতে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা এতে বাধা দেন। বিএনপির দুই গ্রুপের সভা আহ্বানকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছিল উপজেলা জুড়ে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে রুমিন ফারহানার সভাস্থলের পেছন থেকে অবিস্ফোরিত তিনটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।

এ ব্যাপারে আশুগঞ্জ থানার থানার উপ-পরিদর্শক (এসআই)মো. মোস্তকিম পাটোয়ারির সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন,আড়াইসিধা স্কুলের সামনে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল পড়ে থাকার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে থানাআনা হযেছে। ইতোমধ্যে সেনা সদস্যদের খবর দেয়া হয়েছে তারা আসলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। রুমিন ফারহানার সভাকে কেন্দ্র করে কেউ আতঙ্ক সৃষ্টি করার জন্য এই কাজ করেছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বাংলা টাইমসকে বলেন,সভাস্থলে ককটেল পাওয়ার বিষয়টি আসলে রাজনৈতিক নোংরামি ছাড়া আর কিছু না। কিছু লোক পরিচ্ছন্ন রাজনীতিতে টিকতে না পেরে এবং তাদের কর্মকাণ্ডে মানুষের কাছে গ্রহণযোগ্যতা না থাকায় তারা এসব করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রুমিন ফারহানার সভা ঘিরে উত্তেজনা, ৩ ককটেল উদ্ধার

সংবাদ প্রকাশের সময় : ০৫:০৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫