ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রবাসীদের হয়রানি নিরসনে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা, শিগগিরই চালু যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগ, বিচার দাবিতে মানববন্ধন সিলেটে হামের চাপ, শয্যা সংকটে এক বিছানায় একাধিক শিশু শিশুর ডিএনএ পরীক্ষা কি চাইলেই করা যায়? রয়েছে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩,২৬৬ টাকা রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? পরিচয়হীন চালক, ঝুঁকিতে যাত্রী জেএফকে বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস অনিয়মের ভিডিও করায় সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন পাসপোর্ট অফিসের কর্মচারী নাসিরনগরে সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতি, কাঠগড়ায় এমপি হান্নান ২৯ অক্টোবর এইচএসসি-সমমানের ফল, মন্ত্রণালয়ে প্রস্তাব

প্রকাশ্যে পুলিশকে কুপিয়ে মাদক কারবারিকে ছিনতাই

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৬১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রকাশ্যে ধারালো চাপাতি দিয়ে পুলিশ সদস্যকে কুপিয়ে রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে মাদক কারবারিকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলের দিকে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

এর আগে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) কারওয়ান বাজার এলাকায় প্রকাশ্যে কুপিয়ে ওই মাদক কারবারিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায়, ধারালো চাপাতি উঁচিয়ে ফুলহাতা গেঞ্জি ও প্যান্ট পরিহিত এক যুবক বারবার ভুক্তভোগী পুলিশ সদস্যের দিকে তেড়ে যাচ্ছেন। ওই সময় হাতকড়া পরানো মাদক কারবারি নিজের মাথা দিয়ে পুলিশ সদস্যকে সজোরে ধাক্কা দিয়ে ছুটে যাওয়ার চেষ্টা করেন। একই সময় চাপাতি হাতে থাকা সেই যুবক পুলিশ সদস্যের বাম হাতের বাহুতে কোপ দেন।

ঘটনার সময় আশপাশে উৎসুক জনতাদের ভিড়ও দেখা যায়। তবে ভিডিওতে কাউকে ওই পুলিশ সদস্যকে বাঁচাতে এগিয়ে আসতে দেখা যায়নি। একপর্যায়ে ওই পুলিশ সদস্যকে মাদক কারবারির হাত থেকে হাতকরা খুলে দিতে দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রকাশ্যে পুলিশকে কুপিয়ে মাদক কারবারিকে ছিনতাই

সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫