সংবাদ শিরোনাম ::
বললেন খালেদা জিয়া
দেশ আজ সংকটময় সময় অতিক্রম করছে
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০২:১৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ১১০ বার পড়া হয়েছে
বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান গ্রহণযোগ্য একটি নির্বাচন সম্পন্ন করার।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ) বেলা ১২টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে সাত বছর পর অনুষ্ঠিত বিএনপি’র বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে খালেদা জিয়া একথা বলেন।
এ সময় তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। সরকারের কাছে জনগণের প্রত্যাশা, রাষ্ট্র মেরামতের জন্য ন্যূনতম সংস্কার দ্রুত শেষ করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন সম্পন্ন করা।






















