ঢাকা ১২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রবাসীদের হয়রানি নিরসনে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা, শিগগিরই চালু যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগ, বিচার দাবিতে মানববন্ধন সিলেটে হামের চাপ, শয্যা সংকটে এক বিছানায় একাধিক শিশু শিশুর ডিএনএ পরীক্ষা কি চাইলেই করা যায়? রয়েছে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩,২৬৬ টাকা রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? পরিচয়হীন চালক, ঝুঁকিতে যাত্রী জেএফকে বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস অনিয়মের ভিডিও করায় সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন পাসপোর্ট অফিসের কর্মচারী নাসিরনগরে সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতি, কাঠগড়ায় এমপি হান্নান ২৯ অক্টোবর এইচএসসি-সমমানের ফল, মন্ত্রণালয়ে প্রস্তাব

তামাকজাত দ্রব্যের ব্যবহার রোধে চিকিৎসকদের ভূমিকা পালনের আহ্বান

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:২৭:০৬ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ১০৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তামাকজাত দ্রব্যের ব্যবহার রোধে জনগণের মধ্যে সচেতনাতা বাড়াতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে চিকিৎসকদের জন্য বগুড়া জেলার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে একটি প্রশিক্ষন কর্মসূচী আয়োজন করা হয়েছে।

সম্প্রতি কলেজের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ‘তামাকের নেতিবাচক প্রভাব এবং এটি প্রতিরোধের উপায়’ শীর্ষক এই ইভেন্টে অংশ নেন এই হাসপাতালের প্রায় ২৫ জন চিকিৎসক।

স্বাস্থ্য ও প্রতিবন্ধী ইস্যুতে কাজ করা এনজিও ’বাংলাদেশ ব্লাইন্ড মিশন (বিবিএম)’ সম্প্রতি এই কর্মসূচির আয়োজন করে।

হাসপাতালে উপ-পরিচালক ডা. আবদুল ওয়াদুদ, এবং সহকারী পরিচালক ডা. আল মামুন, অন্যান্যদের মধ্যে, উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের উদ্বোধন কালে ডা. আবদুল ওয়াদুদ সংশ্লিষ্ট সকলকে বসবাসের উপযোগী দেশ গঠনের স্বার্থে তামাকজাত পণ্য এর ব্যবহার হ্রাস করার জন্য একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন।

বিশিষ্ট গবেষক এবং ইস্পাহানি আই ইনস্টিটিউট এন্ড হাসপাতাল, ঢাকা এর এপিডেমিওলজিষ্ট শামসাল ইসলাম তামাককে মানব স্বাস্থ্য, পরিবেশ এবং অর্থনীতির জন্য হুমকি হিসাবে অভিহিত করে বলেছেন, আমাদের জাতীয় স্বার্থের জন্য তামাকমুক্ত দেশ তৈরি করা জরুরি।

জাতীয়ভাবে খ্যাতিমান উন্নয়ন পরামর্শদাতা শুভশিশ মহন্ত তাঁর ভাষণে চিকিৎসকদের ভূমিকার ওপর জোর দিয়ে বলেন যে, তামাকজাত পণ্যের নেতিবাচক প্রভাব সম্পর্কে মানুষের মধ্যে সচেতনাতা বাড়াতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত।

অনুষ্ঠানে অংশ নিয়ে চিকিৎসকবৃন্দ তামাক পণ্য ব্যবহার না করার জন্য লোকদের প্ররোচিত করার লক্ষ্যে সচেতনাতা বাড়াতে তাদের ভূমিকা পালন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বিবিএমের প্রশাসন ও ফিনান্স ম্যানেজার খন্দকার আবেদুল ইসলাম এই অনুষ্ঠানে সঞ্চালনা করেন। অনুষ্ঠানে বিবিএমের অন্যান্য কর্মকর্তা সহ অন্যরাও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তামাকজাত দ্রব্যের ব্যবহার রোধে চিকিৎসকদের ভূমিকা পালনের আহ্বান

সংবাদ প্রকাশের সময় : ০৪:২৭:০৬ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫