ঢাকা ০৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সদরপুরে ইজিবাইক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০১:১৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ৮৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের সদরপুরে বেপরোয়া গতির ইজিবাইক দুর্ঘটনায় মাহফুজ মাতুব্বর (১৭) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। ইজিবাইকের অপর ৫ যাত্রী কমবেশি আহত হয়েছে। আহত যাত্রীদের মধ্যে একজন আশঙ্কাজনক অবস্থায় আছে।

বুধবার ( ২৬ ফেব্রুয়ারি ) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে সদরপুর চন্দ্রপাড়া সড়কে সদরপুর মহিলা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহফুজ ফরিদপুর জেলাধীন ভাঙ্গা উপজেলার কোষাভাঙ্গা গ্রামের ফরহাদ মাতুব্বরের পুত্র এবং সে সদরপুর সরকারি ডিদ্রী কলেজের এইচ এস সি ১ম বর্ষের ছাত্র বলে জানা গেছে।

ঘটনার বিবরণে জানা যায়, মাহফুজ বাড়ি থেকে সকালে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে ইজিবাইকে উঠে। বেপরোয়া এবং দ্রুতগতির ইজিবাইকটি সদরপুর মহিলা কলেজের সামনে এলে সেটি উল্টে পাশের খাদে পড়ে যায়। এ সময় মাহফুজ অটোর নিচে পড়ে গিয়ে গুরতর আহত হয়। এবং অপর ৫ জন সামান্য আহত হয়। স্থানীয়দের সহায়তায় মাহফুজকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোতালেব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলা টাইমসকে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সদরপুরে ইজিবাইক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

সংবাদ প্রকাশের সময় : ০১:১৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫